চট্টগ্রামের ফটিকছড়িতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী অরুণ দে (২২) নামে এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২২ অক্টোবর) বিকালে গহিরা হেয়াকো সড়কের দাঁতমারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরুণ দে দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নিশ্চিন্তা গ্রামের লিটন মিস্ত্রীর ছেলে। এ ঘটনায় লিংকন শীল (২৪) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়। তিনি নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী জানান, পূজামণ্ডপে দুই বন্ধু ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ঘাতক পিকআপটি পালিয়েছে। থানায় এখনো মামলা হয়নি।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ


















