চট্টগ্রাম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাউজান সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৩ | ১০:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে তাসরিফ চৌধুরী নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেখপাড়া গ্রামের হাজী দুদু মিয়া চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত শিশু ওই এলাকার ওমান প্রবাসী তসলিম উদ্দিন চৌধুরী ছেলে।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে লাগোয়া একটি পুকুরে শিশুটি পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ছেলেটিকে উদ্ধার করে পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট