চট্টগ্রাম-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্টে বসিয়ে ৩০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ জিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি স্কুটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ জিয়া কুতুবদিয়া উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের পুতুইন্না পাড়ার আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, বাঁশখালীর দক্ষিণ জলদী এলাকায় একটি লাল রঙের স্কুটি তল্লাশি করা হয়। এ সময় স্কুটি থেকে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক। তিনি বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/অনুপম/এএইচ















