চট্টগ্রাম রবিবার, ০৭ জুন, ২০২৬

সর্বশেষ:

সন্ধ্যার মধ্যে চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়ের সতর্কতা
প্রতীকী ছবি

সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজারসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

৭ জুন, ২০২৬ | ১:৪৪ অপরাহ্ণ

দেশের ১২ অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অঞ্চলগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, রংপুর ও রাজশাহী।

রবিবার (৭ জুন) ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন