চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় স্থানীয়দের হাতে ইয়াবাসহ ৩ যুবক আটক

লোহাগাড়ায় স্থানীয়দের হাতে ইয়াবাসহ ৩ যুবক আটক

লোহাগাড়া সংবাদদাতা

২৪ মে, ২০২৬ | ৯:৫২ অপরাহ্ণ

​চট্টগ্রামের লোহাগাড়ায় ৫শ ৬৭ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

 

আজ রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পশ্চিম হাজারবিঘা সাহেবী পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

 

​আটককৃতরা হলেন একই এলাকার আবু তালেবের ছেলে মামুন (১৮), মুহাম্মদ আলীর ছেলে আরিফ (২৮) এবং আহমদের ছেলে তাহসিন (১৮)।

 

জানা গেছে, স্থানীয়রা তাদের কাছে ইয়াবা থাকার খবর নিশ্চিত হওয়ার পরে এই তিনজনকে আটক করে রাখে। আজ দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে ইয়াবাসহ আটক করে।

 

তবে আটক তিনজনের পরিবারের দাবি, আটক যুবকরা নির্দোষ এবং প্রকৃত অপরাধীকে আড়াল করতেই তাদের ফাঁসানো হচ্ছে।

 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ৩ জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। মূল আসামী ওমর ফারুকসহ যারা ঐ এলাকায় ইয়াবার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন