চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামসহ ৮ অঞ্চলে সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৯ মে) আবহাওয়া অধিদফতরের সকালে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এ সময় এসব অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন