নারী বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। আজ মঙ্গলবার পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান করে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্বকাপের মূলপর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা। নিজেদের পরের দুই ম্যাচ থেকে মাত্র ১ […]