বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ঐকমত্য কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা যে যেখানে কাজ করতেন, সেখানে স্ব স্ব কাজে ফিরে যান। দেশের সিদ্ধান্ত সাধারণ মানুষকেই নিতে দিন।” আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন–২০২৫–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমীর খসরু অভিযোগ করেন, ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। তিনি বলেন, “ঐকমত্য কমিশনকে তাদের মতামতের জন্য রাখা হয়নি। তারা সিদ্ধান্ত […]