ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। শনিবার (১ নভেম্বর) সকালে শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি লিখেছে, একাদশী উপলক্ষে মন্দিরে বিপুল ভিড় জমায় ঘটে এ দুর্ঘটনা। মন্দির থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে মন্দিরের সিঁড়িতে হুড়োহুড়ি করছেন এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে একাধিক মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। এক কোণে এক আহত […]