বাঁশখালীতে ২৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ দুই বছর না যেতেই ভেঙে খানখান হয়ে যাচ্ছে। বাঁধের বিভিন্ন স্থান ভেঙে সাগরে বিলীন হয়ে যাচ্ছে। ব্লক ও জিও ব্যাগ তছনছ হয়ে বাঁধের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। অনিয়ম-দুর্নীতি ও নিম্নমানের কাজের কারণে বাঁধটি বিধ্বস্ত হয়ে যাচ্ছে বলে দাবি এলাকাবাসীর। বর্তমানে বাঁশখালীতে প্রায় ৫০০ কোটি টাকার নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পে বাঁধ নির্মাণ, সংস্কার ও ব্লক বসানো হবে। কিন্তু প্রকল্পের শুরুতেই অনিয়ম, নোনামিশ্রিত পানি, লবণাক্ত বালু ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠেছে। অভিযোগের […]