আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কারও সঙ্গে আসনের জন্য সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দেশে আসন বণ্টনের রাজনীতি আর চলবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জুলাই স্পিরিটে আলোকিত’ পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বড় দলগুলোর কাছে ছোট দলগুলোর মাথা নত করা উচিত না। নিজেদের মেরুদণ্ড সমুন্নত করতে হবে। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি ও ধর্মের রাজনীতি আর চলবে […]