কক্সবাজারের চকরিয়ায় পূর্ব-শত্রুতার জেরে মারধর করে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪৫) নামে এক গ্যারেজ মালিককে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় মহাসড়কের মাতামুহুরী ব্রিজের কাছে থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। গিয়াস উদ্দিন উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে। তিনি টমটম গ্যারেজ ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় স্থানীয় মিন্টুসহ মোটরসাইকেলযোগে চিরিঙ্গা যান গিয়াসউদ্দিন। চিরিঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পূর্বে থেকে ওঁৎপেতে থাকা প্রতিপক্ষ তৌহিদের […]