চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম প্রকাশ ডিউককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার ডিউক বন্দর থানাধীন দক্ষিণ হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় বন্দর থানাধীন বরখানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আ.এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গত ১ মার্চ সল্টগোলা ক্রসিং এলাকায় মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। এ সময় […]