টেকনাফের হোয়াইক্যং খারাইঙ্গাঘোনা থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তাররা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কেরুনতলী আমির আলীর ছেলে মো. আক্তার (২৪) ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খারাইঙ্গাঘোনা আবদুল হাকিমের ছেলে মো. সিফাত (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন। তিনি জানান, গতকাল রাতে টেকনাফের সীমান্তে খারাইঙ্গাঘোনায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মিয়ানমারের দিকে দৌড়ে […]