পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তাঁর প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাব।’ সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসনসংক্রান্ত খবর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তিনি এ বিষয়ে কোনো তথ্য পাননি। এ ধরনের […]