চট্টগ্রামের মিরসরাইয়ে শনিবার সাখাওয়াত হোসেন (১৫) নামের এক দশম শ্রেণির ছাত্রকে নৃশংসভাবে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পৌরসভা মার্কেটের ছাদে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, সকালে বাবার ফল দোকানের জন্য নাস্তা কিনতে গেলে তিনজন মুখোশধারী যুবক তাকে নাম ধরে ডেকে মার্কেটের ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ছুরি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রায় ২০ মিনিট অজ্ঞান হয়ে ছাদে পড়ে থাকার পর জ্ঞান ফিরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সাখাওয়াতের […]