চট্টগ্রামের সন্দ্বীপে ধর্ষণচেষ্টা মামলার ভিকটিমের শ্বশুর হাসেম আলীকে (৫০) একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বুধবার (৫ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে সন্দ্বীপ উপজেলার এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে একই বাড়ির ভাড়াটিয়া মহিউদ্দিন। শাশুড়ি বাড়িতে না থাকায় সুযোগ বুঝে মহিউদ্দিন ঘরে ঢুকে ওই নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী চিৎকার শুরু করলে মহিউদ্দিন দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই ২৬ অক্টোবর ভুক্তভোগী […]