সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি আজ সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করেছে। এরপর হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো। সেখান থেকে শহিদ ওসমান হাদিকে সর্বসাধারণের দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় […]