চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ নিউজ

চট্টগ্রামে প্রাক নির্বাচনি সভায় দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তার মতে, পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এটি সহায়ক ভূমিকা রাখবে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন তিনি। শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন আইজিপি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে প্রাক-নির্বাচনী এ সভা অনুষ্ঠিত হয়। […]

২৪ জানুয়ারি, ২০২৬ | ২৩:২৬