চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) চমেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-জাহিদ (৩৫), জয়নাল (৩২) ও জিহাদ (৪০)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি ও আলীনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে ক্ষমতার লড়াই চলে আসছিল। […]