ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ডুসাফের নতুন কমিটি (আংশিক) নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের জন্য হিসাববিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাঈম চৌধুরী সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তারেক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার ডাকসু ক্যাফেটেরিয়া হলরুমে অনুষ্ঠিত বার্ষিক নির্বাচনে ১০ প্রতিদন্ধীর মধ্যে সদস্যদের সরাসরি ভোটে গরিষ্ঠতার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারা। নবনির্বাচিত সভাপতি নাঈম চৌধুরী ফটিকছড়ি পৌর এলাকা ও সাধারণ সম্পাদক তারেক হোসেন দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ এলাকার […]