সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত ১০টার কিছু পর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত ১০টা ৩৭ মিনিটে বাসে বসেই স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। দেশে ফেরার দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান তারেক রহমান। গুলশান থেকে জিয়া উদ্যানের পুরো রাস্তায় তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী। পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত […]