জুলাই হত্যা মামলার আসামি ও আওয়ামী ফ্যাসীবাদের দোসর উল্লেখ করে চট্টগ্রাম-১৪ আসনে জসিম উদ্দিনের প্রার্থিতা বাতিলের দাবিতে বিপ্লবী জুলাই যোদ্ধা চট্টগ্রামের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় । উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আঠারো কোটা সংস্কার আন্দোলন ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগরের অন্যতম নেতৃত্বদানকারী জসিম উদ্দিন আকাশ, জুলাই মঞ্চের অন্যতম সংগঠক ওসমান গনি, জুলাইয় আন্দোলনে আহত রিয়াদ সুলতানা […]