চট্টগ্রামের কোতোয়ালীতে অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ২টায় নগরীর লালদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. বেলাল (২০), নয়ন দত্ত (২৪) এবং জিদান জমাদার (২৫)।
আজ শুক্রবার দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সন্দেজনকভাবে ঘুরাফেরা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে করে থানায় আনা হয়। পরে তাদের অধ্যাদেশ মূলে গ্রেপ্তার দেখানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ





















