চট্টগ্রামের আনোয়ারায় এক তরুণীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২ মে) ভুক্তভোগীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী তরুণী তার খালাতো বোনের বাসায় যাচ্ছিলেন। পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে আবু তাহের নামে এক যুবক তাকে জোরপূর্বক দোকানের ভেতর নিয়ে যান। সেখানে তাকে প্রথম দফায় একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে অন্যান্য অভিযুক্তরা বিষয়টি […]