চট্টগ্রাম বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট, ২০২৬ | ২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

 

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শাহীন কুমিল্লার চান্দিনা থানার সাতগাঁও এলাকার মো. মজিবের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালানো হয়। এসময় নাশকতার পরিকল্পনার অভিযোগে শাহীন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

শাহীন বর্তমানে নগরীর থানাধীন আমবাগান পূবালী মাঠ সংলগ্ন সিরাজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন। সে একাধিক মামলার আসামি এবং এলাকাটিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, উদ্ধার বিদেশি পিস্তলটি ব্যবহার করে শাহীন বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট