করোনাকালে বিশেষ অবদান রাখায় ‘নাজনীন চৌধুরী’ পদক পেলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক ও মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু। বিশিষ্ট শিক্ষানুরাগী প্রয়াত নাজনীন চৌধুরী স্মরণে ‘নাজনীন চৌধুরী ফাউন্ডেশন’ ও এমবি গ্রামার স্কুলের আয়োজনে এই পদক প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) হালিশহর এমবি গ্রামার স্কুল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিদ্যালয় ও ফাউন্ডেশনের উদ্যোক্তা বদরুল হাসানের সভাপতিত্বে এই পদক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, নাজনীন চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় দেড়শতাধিক শিশু অংশগ্রহণ করে। […]