এ বছরের শুরুতে ১৬ জানুয়ারি ঘটা করে চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রথমবারের মতো ২০০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার গভীরতার একটি জাহাজ ভিড়ানো হয়েছিল। তবে ওই আনুষ্ঠানিকতার পর চট্টগ্রাম বন্দরে পণ্য উঠা-নামায় ব্যবহৃত জিসিবি, সিসিটি ও এনসিটির কোন জেটিতে ২০০ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার গভীরতার আর কোন জাহাজ ভিড়েনি এবং এবছর আর ভিড়বেও না। কারণ চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগ থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত অনুমোদিত জাহাজের দৈর্ঘ্য ও গভীরতার যে সীমা উল্লেখ করা হয়েছে তাতে শুধুমাত্র পতেঙ্গা কনটেইনার টার্মিনালেই ২০০ […]