দেশের বাজারে সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য কমায় নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন এই ক্যাটাগরির স্বর্ণের দাম ছিল এক লাখ ৭৭৭ টাকা (ভরি)। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য […]