চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের স্মরণসভায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ হেফাজুর রহমান(৪৫)। তিনি স্থানীয় মৃত খলিলুর রহমানের ছেলে। শুক্রবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। হেফাজুর রহমানের মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, […]