বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্যসংখ্যা বাড়ছে। ছয়টি দেশকে এই জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেই তালিকায় বাংলাদেশ নেই। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান সম্মেলনে জোটের সদস্যসংখ্যা বাড়ানোর ব্যাপারে সম্মত হন ব্রিকসের নেতারা। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সম্মেলনের শেষ দিনে নতুন সদস্য নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। খবর- এনডিটিভি ব্রিকসে যুক্ত হতে আমন্ত্রণ পাওয়া দেশগুলো হলো- মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আজ বলেছেন, ব্রিকসে যুক্ত হতে যাওয়া […]