দেশের রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের জাহাজীকৃত পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা ও নগদ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৪৩টি পণ্য (প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের পণ্য) রপ্তানির ক্ষেত্রে এই প্রণোদনা ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। সার্কুলারে আরও বলা হয়, আগের মতোই চলতি অর্থবছরেও রপ্তানি প্রণোদনা বা […]