চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় ফুটবল খেলতে গিয়ে সাগরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলেপাড়ার বারুণীঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন অন্তর (১৬) খুলশীর ফয়েস’লেক এলাকার মো. আরজুর ছেলে। সে পাহাড়তলী থানাধীন ঝাউতলা হাইস্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল। নিহতের চাচা তানভীর হোসেন সুমন বলেন, গতকাল বিকেলে ৮ বন্ধু মিলে সাগর পাড়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে পা ধোয়ার জন্য সবাই সাগরে নামে। এ সময় জোয়ারের পানিতে সবাই পানিতে তলিয়ে […]