চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষকে গুলি করার ঘটনায় মূলহোতা মো. সাজ্জাদ হোসেন শিবলুর (২৬) বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে আদালতে ধার্য শিবলুর দু’দিনের রিমান্ড শেষে কালিয়াইশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রসুলাবাদ এলাকায় তার বাড়ির বসত ঘরের সামনে পরিত্যক্ত গোয়াল ঘর থেকে একটি এলজি ও কার্তুজ উদ্ধার করে পুলিশ। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে বৈঠক চলাকালিন ফোরকান নামে এক যুবককে গুলি করে শিবলু। এ ঘটনায় মামলা […]