বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যে বক্তব্য দিয়েছেন, সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে, বাংলাদেশ বহিঃশক্তিগুলোর ক্ষমতা লড়াইয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহার হতে চলেছে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী আওয়ামী লীগ।’ শুক্রবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র্যারিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল […]