বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তের ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি হিসেবে একটি সাময়িক বিশ্রামাগার (ট্রানজিট ক্যাম্প) ও একটি প্রত্যাবাসন শিবির (রিপ্যাট্রিয়েশন ক্যাম্প) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব প্রস্তুতি হিসেবে সাময়িক বিশ্রাম ও প্রত্যাবাসন শিবির করা হচ্ছে বলে শরণার্থী প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তা মো. মিজানুর রহমার বিষয়টি জানিয়েছেন। তিনি আরো বলেন, মিয়ানমারের মংডু জেলার উত্তর-পশ্চিমের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তসংলগ্ন এলাকা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হবে। প্রত্যাবাসন ও সাময়িক বিশ্রামের জন্য জায়গা চেয়ে নাইক্ষ্যংছড়ির ইউএনওকে চিঠি […]