বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরের পর তিনি মৃত্যুবরণ করেন। ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আবুল কালাম মনজুর মোরশেদ রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। […]