নানা সমালোচনা ও দাবির মুখে অবশেষে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছে সাংবাদিকরা। নির্বাচনের সময় মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টির যুক্ত করে সোমবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন অনুমোদন করেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সংশোধিত নীতিমালাটি জারি হতে পারে। সূত্র জানায়, সংশোধিত নীতিমালা অনুসারে সাংবাদিকরা শর্তসাপেক্ষে সীমিত সংখ্যক মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। এ বিষয় অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য শর্তগুলো সাধারণভাবেই প্রযোজ্য। যেমন—চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা, মোটরসাইকেলের নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র থাকা ইত্যাদি। এতে সাংবাদিকদের […]