১ লাখ আবাসিক গ্রাহককে প্রি-পেইড মিটার দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। গত সপ্তাহ থেকে গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজ করছে কেজিডিসিএল’র নিয়োগ করা ঠিকাদারি প্রতিষ্ঠান জাপানের ‘টয়োকিকি’। প্রথম সপ্তাহেই দুই হাজারের বেশি গ্রাহকের সার্ভের কাজ শেষ করেছে প্রতিষ্ঠানটি। গ্যাসের প্রি-পেইড মিটারের জন্য ইতোমধ্যে ৮৮ হাজার গ্রাহক আবেদন করেছেন। এরমধ্যে ৩৩ হাজার গ্রাহক নকশা জমা দিয়েছেন। যারা নকশা জমা দিয়েছেন- তাদের ঠিকানা ধরে এখন সার্ভের কাজ চলছে। সার্ভেসহ আনুষঙ্গিক কাজ শেষ […]