তিনদিন ধরে পানিবন্দী সাতকানিয়ার ১৭ ইউনিয়নের মানুষ। গৃহবন্দী হয়ে পড়া মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ মানুষ। সরকারি-বেসরকারি কোন ধরনের ত্রাণসামগ্রী পৌঁছেনি বলে দাবি বন্যা কবলিত মানুষদের। বান্দরবান-কেরানিহাট সড়ক এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কয়েকটি স্থানে পানি কমলেও কেরানিহাট অংশ এখনো পানিতে তলিয়ে রয়েছে। হাঁটু পানি মাড়িয়ে ধীরলয়ে চলছে বড় যানবাহন। গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সাতকানিয়ার প্রাণকেন্দ্র কেরানিহাট এখনো হাঁটু […]