বান্দরবানের লামায় শামুসন্নাহার বেগম (৪৫) নামে এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে সৎ ভাই। পৈত্রিক সম্পদ ভাগাভাগি ও বাবার বাড়ির থেকে একটি গরু নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহতের ছেলে ও মেয়েরা। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বগাইছড়ি এলাকার গয়ালমারা গ্রামে এই খুনের ঘটনা ঘটে। অভিযুক্তরা হল- শহর আলী (২৩) ও শাকেরা খাতুন (৫০)। নিহত শামসুন্নাহার বেগম (৪৫) বগাইছড়ি এলাকার গয়ালমারা গ্রামের আলী আজমের […]