চট্টগ্রামের বোয়ালখালীতে মোহাম্মদ ওয়াজেদ হাসান (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে পৌরসভার পূর্ব গোমদন্ডীর ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ কমর আলী মিয়াজির বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওয়াজেদ হাসান ভাত খেয়ে ঘর থেকে বের হয়। এসময় তার মা তাকে বাইরে যেতে নিষেধ করেছিলেন। বলেছিল গভীর রাতে দরজা খুলবেন না। এরপর সে প্রতিদিনের ন্যায় ঘর থেকে বেরিয়ে যায়। তার […]