নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংবিধানে এমন কিছু বলা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। শনিবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। ফারুক খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নির্বাচনের অনুকূলে আছে। বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করছে না, সহিংসতা করছে। নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র গ্রহণ করার জন্য বিএনপি অফিসে কাউকে পাওয়া যায়নি- এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান বলেন, ‘এটা বিএনপির জন্য লজ্জাজনক।’ নির্বাচন কমিশন আজ সকালে প্রথম […]