দীর্ঘ তিন যুগের অপেক্ষা শেষে গত বছর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল। কাতারের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ জয়ের পর আলাদা করে বাংলাদেশ জায়গা করে নিয়েছে আর্জেন্টাইনদের অন্তরে। বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহার দিনে বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। আলাদা করে বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি একত্রিত করে একটি কার্ড শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। সেই শুভেচ্ছা […]