আন্তর্জাতিক বাজারে চলতি বছর চিনির সরবরাহ কমার আশঙ্কা করা হচ্ছে। অক্টোবরে শুরু হওয়া নতুন বিপণন বছরে উৎপাদনের চেয়ে চাহিদা বাড়বে ২ লাখ ৯০ হাজার টন। তীব্র খরার প্রভাবে এশিয়ার আখ উৎপাদনকারী দেশগুলোয় ফলন ব্যাহত হবে। ফলে ২০২৩-২৪ বিপণন বছরে উৎপাদন কমবে পণ্যটির। সম্প্রতি ব্রোকার ও বিশ্লেষক স্টোনএক্সের এ পূর্বাভাস প্রকাশ করেছে। খবর রয়টার্স। ২০২৩-২৪ মৌসুমে চিনি উৎপাদন প্রাক্কলন ধরা হয়েছে ১৯ কোটি ১৯ লাখ টন। এ সময় পণ্যটির প্রত্যাশিত চাহিদার পরিমাণ দাঁড়াবে ১৯ কোটি ২২ লাখ টনে। ফলে চিনির […]