ইয়ংওয়ান কর্পোরেশন লিমিটেড কেইপিজেডের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সামাজিক পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) কেইপিজেডের হাসপাতাল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন কেইপিজেড কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান। এ সময় কেইপিজেডের মহা-ব্যবস্থাপক, মুক্তার হোসেন, উপ মহা-ব্যবস্থাপক মুশফিকুর রহমান, উপ মহা-ব্যবস্থাপক জহুর আলম চৌধুরী, সিনিয়র ব্যবস্থাপক মোবারক হোসেন, সহকারী ব্যবস্থাপক সৈয়দ হোসেন, মাঈনুল আহসান আলী, কর্মকর্তা মো. সেলিম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য রুমি আক্তারসহ কেইপিজেডের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে কেইপিজেড কর্পোরেশন (বিডি) […]