চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, সহ সভাপতি জাফর উদ্দিন চৌধুরীর, যুগ্ম সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, […]