ময়ূরের রঙ্গীন পেখমের রঙের বিন্যাস, সৌন্দর্য্য এবং চালচলনে আভিজাত্য নজর কাড়ে সবার। ময়ূরের সৌন্দর্যে বিভোর হয়ে তাকে আঁকা হয় ক্যানভাসে, লেখা হয় কবিতায়, তার পালক স্থান পায় শখের সংগ্রহে। সেই নজর কাড়া ময়ূরের বংশ বৃদ্ধি পেয়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। একসাথে ফুটেছে ১০টি ছানা। এই ছানাগুলোর মধ্যে ৪টি বন্যপ্রাণী হাসপাতালের আইসিইউতে, ৩টি মা ময়ূরের সাথে, ৩ টি আলাদা সেইফ হোমে রাখা হয়েছে। নিজ নিরাপত্তা শক্তি অর্জনের পর ছানাগুলো অপরাপর ময়ূরের পাখিশালায় ছেড়ে দেওয়া হবে। প্রবাদ […]