অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে প্রথমে ফিল্ডিংয়ে নেমে মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ২৫১ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য রাব্বিদের প্রয়োজন ২৫২ রান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রাব্বি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেই শুরুতেই আঘাত আনেন মৃধা। ১৭ ও ৩১ রানে দুই উইকেট হারায় ভারত, দুটি উইকেটি পেয়েছেন মৃধা। এরপর চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন আদর্শ সিং ও উদয় সাহারান। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দুজন যোগ করেছেন ১২৬ […]