ডিডব্লিউ অ্যাকাডেমি এবং জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ‘Consultation Workshop for Editors of Regional Media Outlets’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার (২২ অক্টোবর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা চলবে আগামীকাল (২৩ অক্টোবর) পর্যন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ কর্মশালায় স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকার সম্পাদক-প্রকাশকদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট […]